Showing posts with label ঢাকা. Show all posts
Showing posts with label ঢাকা. Show all posts

Tuesday, February 27, 2007

ইতিহাসের সাক্ষী : বিবি মরিয়ম কামান

বাংলা উইকিপিডিয়া হতে

বিবি মরিয়ম কামান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত মোগল শাসনামলের একটি নিদর্শন। সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে মোগল সেনাপতি মীর জুমলার সময় এটি ঢাকায় স্থাপন করা হয়।[১]


সুবাদার মীর জুমলা আসাম অভিযানে এটি ব্যবহার করেছিলেন। ৬৪৮১৫ পাউন্ড ওজনের এই কামানটি পরে তিনি সুবা বাংলার তদানিন্তন রাজধানী ঢাকার বড় কাটরার সামনে সোয়ারীঘাটে এটি স্থাপন করেন। [২]

পরবর্তীতে এর অর্ধাংশ বালির তলায় তলিয়ে যায়। ১৮৪০ সালে লেখা কর্নেল ডেভিডসনের রচনায় তার উল্লেখ রয়েছে। ১৮৪০ সালে ঢাকার তদানিন্তন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ওয়াল্টার্স ব্রিটিশ প্রকৌশলীদের সহায়তায় সোয়ারীঘাট হতে উত্তোলন করে চকবাজার এলাকায় স্থাপন করেন। [১][২]

১৯১৭ সালে ঢাকা জাদুঘরের পরিচালকের উৎসাহে এটিকে সদরঘাটে স্থাপন করা হয়। পরে ১৯৫৭ সালে ঢাকা ইম্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) এর সভাপতি জিএ মাদানী পাকিস্তান সেনাবাহিনীর প্রকৌশলীদের মাধ্যমে এটিকে ডিআইটি অ্যাভিনিউ ও জিন্নাহ অ্যাভিনিউ (বর্তমানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ) এর সংযোগস্থলে স্থানান্তর করেন। ১৯৮০ এর দশকের শেষভাগে এটিকে ওসমানী উদ্যান এ স্থানান্তরিত করা হয়। [২]


*তথ্যসূত্র

1. ↑ ১ মুনতাসীর মামুন, “ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী“, ৩য় সংস্করণ, ৪র্থ মূদ্রণ, জানুয়ারি ২০০৪, অনন্যা প্রকাশনালয়, ঢাকা, পৃষ্ঠা ১৮০, ISBN 9844121043।
2. ↑ ২ এরশাদ আহমেদ, Mir Jumla's Cannon Bibi Mariam.

Monday, February 26, 2007

কারওয়ান বাজারে আগুন!!




























[গতকাল খবর শোনার পর থেকেই দুই ঘন্টা যাবৎ লাইভ টিভি দেখেছি, আর ব্লগে লিখেছি। ছবিগুলো এটিএন বাংলার স্ক্রিনশট]

নিহত -২ আহত শতাধিক

এই ভবনে ২,৫০০ লোক কাজ করে।


দেশে ফোন করেছিলাম, টিভিতে লাইভ শুনতে পেলাম, কারওয়ান বাজারে এনটিভি ও আরটিভি যেখানে আছে, সেই বিএসিসি ভবনে আগুন। হেলিকপ্টার দিয়ে মানুষ উদ্ধার হচ্ছে

*সকাল সাড়ে ১০টায় আগুন লেগেছে

*আগুন লেগে লিফট বন্ধ

* এনটিভি, আরটিভি, আমার দেশ ঐ ভবনে আছে।

* যমুনা অয়েল ও রূপান্তরিত গ্যাস কোম্পানির অফিস, ড্যান্ডি কোম্পানির অফিস আছে

* আশে পাশের ভবনের মানুষের নিঃশ্বাসে সমস্যা হচ্ছে। ঐ সব ভবনে অক্সিজেন সরবরাহ হচ্ছে।

*শাহবাগ থেকে ফার্মগেট, রাসেল স্কয়ার থেকে তেজগাঁ রাস্তা বন্ধ,

*বিমানবাহিনীর হেলিকপ্টার উদ্ধার করে মানুষ সরাচ্ছে।

*ছাদে বিপুল পরিমান মানুষ আটকে আছে

*আহত অনেককে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে

*তাপের কারণে হেলিকপ্টার বন্ধ হয়ে গেছে এইমাত্র

*পুরা রাজধানীতে আতঙ্ক

*(দুপুর ১টা ৭ মিনিট নাগাদও আগুন জ্বলছে

*১-১২ - মানুষ মই বেয়ে ১২ তলা ভবন থেকে নামছে

*ভবনে আগুন প্রতিরোধের ও পালাবার ব্যবস্থা নাই।

*১-১৫ -- এলাকাতে বিদ্যুৎ টেলিফোন বন্ধ

*২য় তলা থেকে আগুন শুরু হয়েছে

*১-২৩ হাজার হাজার মানুষ এখানে জমে আছে। দমকল বাহিনী পানি ছুড়ে নিভানোর চেষ্টা করছে। মানুষ আগুনের মধ্য দিয়েই মই বেয়ে নামছে। একটা মাত্র দমকলের বাহিনী হতে পানি নিভানোর চেষ্টা হচ্ছে।

*১-২৭

দোতলায় যমুনা অয়েল ও রূপান্তরিত গ্যাস কোম্পানির অফিস হতে আগুন শুরু হয়েছে বলে এক সাংবাদিক জানালেন। তিনি অনেককে গুরুতর আহত দেখেছেন

* ১-৩২ কয়েক শ মানুষ এখনো ছাদে আটকে আছে

১-৪৪ - লিফটের ভিতরে অনেক মানুষ আটকে পড়েছে। বিদ্যুত বন্ধ বলে। প্রচুর নারীকর্মী এখনো আটকে আছে।

ঢাকা মেডিকেলে সেনাবাহিনীর উদ্যোগে আরো বেডের আয়োজন হচ্ছে। আশংকা নিহত কম হলেও আহত অনেক হবে

১-৪৭ - সোয়া এগারোটা পর্যন্ত লিফট চালু ছিলো, তখন লিফটে করে নামতে গিয়ে অনেকে বিদ্যুৎ বন্ধ হওয়ার পরে আটকা পড়েছে

১-৫১

মাকসুদা নামের এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকা মেডিকেলে লাশের ছবি এটিএন এ দেখানো হলো।

১-৫৯

আগুন কিছুটা নিয়ন্ত্রনে

২-০৪

সুপন রায় প্রত্যক্ষ দর্শী। বলছেন শুরুতে আগুন কম ছিলো, নিভানোর তৎপরতা একেবারেই ছিলো না। ২ তলার যেখানে আগুন লেগেছিলো শুরুতে ঐ জায়গাটা বন্ধ ছিলো। তাই শুরুতেই নিভানো যায়নি

এনটিভিতে কোনোদিনই ফায়ার ড্রিল অর্থাৎ আগুন ধরলে কি করতে হবে সেই ট্রেনিং হয়নি। সুপন রায় বলছে, “মালিকরা প্রচন্ড খারাপ, তারা কোনো দিনই ট্রেনিং এর ব্যবস্থা হয়নি।

২-০৯

পাঁচতলা থেকে অনেকে লাফিয়ে পড়েছে। মাকসুদা নামের কর্মী কাজ করতেন বিএসিসিতে


২-১২

কোলাপসিবল গেট বন্ধ করে দেয়া হয়েছিলো। লিফটগুলো পুরানো, এবং সিঁড়ি বন্ধ হয়ে গেছিলো। অনেক মহিলা কর্মী আটকে গেছেন

২-২১

জ ই মামুনের রিপোর্ট, ফায়ার ব্রিগেডের হাতে এরকম আগুন নেভানোর যন্ত্রপাতি ও ব্যবস্থা নাই। ঐ ভবনেও অগ্নি নির্বাপক যন্ত্র ছিলোনা পর্যাপ্ত
বিমান বাহিনীর হেলিকপ্টার সরিয়ে নিয়েছে একটু পরেই, কারণ পাখার বাতাসে আগুন আরো বেড়ে যাচ্ছিল

২-৩৩

দুই জন মারা গেছে মোট

২-৩৪

খবর পাঠিকা সামিয়া বলছেন, ওখানে এখনো ১১ তলায় অনেকে আটকে আছে। গ্রিল দিয়ে বেরুনোর পথ বন্ধ। ভবনে কোনোদিন আগুন নেভানোর মহড়া হয়নি। সিঁড়ি ৬ তলাতে তালা মারা ছিলো। ভবনে মাত্র ৩টি লিফট আছে।

২-৩৫

ছাদের মানুষেরা নিরাপদে আছে, কারণ আগুন কমে এসেছে। তবে লিফটে অনেকে আটকে আছে।

২-৩৯

ভিআইপি রোড বন্ধ, প্রচন্ড যানজট।
ছাদের লোক উদ্ধার হয়েছে

২-৫৯

কালো ধোঁয়া এখনও বের হচ্ছে ১১/১২ তলা থেকে

৩-০২

প্রতি তলায় তল্লাশি চলছে আহত মানুষের জন্য। সেনাবাহিনীর মেজর ইমরান ৪ তলা / ৫ তলা পরিদর্শন করে এসেছেন, ৫ তলা পুরা পুড়ে ছাই হয়ে গেছে

৩-১১
শমরিতা হাসপাতালে আফতাবুদ্দিন মোল্লা নামে একজন মারা গেছেন। ঢাকা মেডিকালে মারা গেছেন মাকসুদা। মোট নিহত ২

৩-১২

ভবনের দক্ষিণ দিকে আবার আগুন বেড়েছে

৩-১৫

রয়টার্স বলছে ৩ জন মারা গেছে - ২ জন আগুনে, আর ১ জন লাফ দিয়ে পড়ে

৩-১৭

ভিডিও এডিটিং এর কাজ করেন, এমন একজন বলেছেন, এনটিভির সব যন্ত্রপাতি সম্ভবত জ্বলে গেছে। ফাইল তো গেছেই

৩-২০
রাস্তা খুলে দেয়া হয়েছে ফার্মগেটের দিকে। গাড়ি চলাচল শুরু হয়েছে


signing off. Please check bdnews24.com or other news media for latest updates



Monday, February 19, 2007

বঙ্গবাজার দীর্ঘজীবী হোক!

কাপড় চোপড় কেনার ক্ষেত্রে বঙ্গবাজার হলো আমার দৌড়। মানে প্যান্ট কেনা আর কি। চট্টগ্রামে ছিলো জহুর হকার্স মার্কেট, আর ঢাকায় যখন পড়তে আসলাম বুয়েটে, তখন থেকেই জিন্স কিনতে হলে রিকশায় চেপে সেই বঙ্গবাজারে যাওয়া।

ওখানে কেনাকাটা করার বেশ কিছু কৌশল আছে। যদি খুব মাঞ্জা মেরে যান, দোকানদার আপনাকে মালদার পার্টি মনে করে ঐরকমই দাম চাইবে। বঙ্গ-তে কেনাকাটা করতে হলে তাই আমি সবসময় যেতাম স্যান্ডেল পায়ে, টিশার্ট আর জিন্স পরে।

দামাদামি হলো বঙ্গতে আমার সবচেয়ে পছন্দের ব্যাপার। জিন্সের দাম চাইতো শুরুতে ৮০০ টাকা। আমি বলতাম ১০০ টাকার নীচে, বা ভালো লাগলে খুব বেশি হলে ১০০টাকা। দোকানদার হয়তো আঁতকে উঠে কিপটামি সংক্রান্ত একটা বাঁকা কথা বলতো। ওসব কথা গায়ে মাখলে আর বঙ্গতে কেনাকাটা করা লাগতো না। তাই দিব্বি বিশাল হাসি বজায় রেখে দোকানদারের সাথে আড্ডা জমাতাম। কারণ, দোকানদার যদি আপনার পিছনে ২০ মিনিট বা আধা ঘন্টা সময় ব্যয় করে, তাহলে এক সময় ঠিক দামেই জিনিষটা দিয়ে দিবে। নইলে তো তার সময়টা গচ্চা গেলো। এরকম আড্ডা মারতে মারতে ৮০০ টাকা দাম হাঁকা ঐ জিন্স কিনতাম ১৮০ বা খুব বেশি হলে ২২০ টাকায়।

ঐযে বলেছিলাম, কাপড় চোপড় দেখে ওরা দাম হাঁকে। বিয়ের পরে একদিন আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম। ঐ একই দোকানদার একই জিন্সের দাম শুরু করলো ১৫০০ টাকা হতে। অবশ্য দামাদামির স্টাইল দেখে বুঝে নিলো অল্প পরেই যে পুরানো পাবলিক। ২২০ টাকাতেই শেষে দিলো।

বিদেশে যখন পড়তে যাচ্ছি, তখন শীতের বড় জ্যাকেট কিনতে বঙ্গবাজারে গিয়েছিলাম। পিছনের দিকের একটা জায়গায় এগুলো বিক্রি করে। প্রচুর শীতের কাপড় নিয়ে গিয়েছিলাম ঐবার, যার মধ্যে দুইটা বড় জ্যাকেট ছিলো, একটা হাঁটু পর্যন্ত।

মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ওখানকার বাংলাদেশীরা ভয় দেখালো। ৫-৬ বছর দেশে যাননি, এমন একজন প্রশ্ন করলেন, ইলিনয়ের শীত তো খুব বেশি, কাপড় কিনবো কবে। আমি জানালাম আমার বঙ্গের জ্যাকেটের কথা। উপস্থিত অনেকে হাসাহাসি করলেন, বললেন বঙ্গের ঐ জ্যাকেটে বাংলাদেশের শীত মানতে পারে, আমেরিকার শীত মানবে না। কাজেই আমি যেন মানে মানে সময় থাকতে এখান থেকে জ্যাকেট কিনে নেই। তখন অবশ্য গরম কাল ছিলো, তাই অন্যরা কী জ্যাকেট পরছে তা দেখিনি। ভাবলাম, বঙ্গ কী শেষ পর্যন্ত ডোবাবে নাকী আমাকে!!

যখন শীতকাল এলো, তখন শেষ হাসিটা আমিই হাসলাম। চারিদিকে সবাই যেই জ্যাকেট পরছে, সবই বঙ্গের জ্যাকেটের কপি। কিন্তু তফাৎটা হলো, এসব জ্যাকেট এরা কিনেছে প্রায় ৫০ থেকে ১০০ ডলার দিয়ে। সেই জায়গায় আমার বঙ্গের একই মানের জ্যাকেটটা কিনেছিলাম ৪০০ টাকায়। একদিন জেসিপেনি নামের শপিং মলের বিশাল দোকানটায় গিয়ে দেখি আমার ঐ জ্যাকেটটাই ঝুলছে। ট্যাগ চেক করে দেখি মেইড ইন বাংলাদেশ!!

আজ এই কথা মনে হলো আবারো, বঙ্গের সেই জ্যাকেট পরে যখন বাইরে বরফ পরিষ্কার করতে বেরিয়েছিলাম। দিব্বি আরামে -১৫ সে তাপমাত্রাতেও গরম ছিলাম।

তাই বারে বারে বলি,

বঙ্গবাজার দীর্ঘজীবী হোক।


[লেখাটি সামহয়ারইনব্লগে ২০০৭/২/১৯ তারিখে প্রকাশিত]